জগন্নাথপুরে মাসব্যাপী হস্তশিল্প ও পন্য প্রদর্শনী মেলার উদ্বোধন
মোঃ আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে: জগন্নাথপুরে মাসব্যাপী বহু জাতিক হস্ত শিল্প ও পন্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে শাপলা মহিলা উন্নয়ন সমিতি আয়োজিত মাস ব্যাপী মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ।
ছাত্র নেতা রনি রাজের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন শাপলা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি হাসনা হেনা খানম, মোঃ গোলাপ মিয়া।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি ফজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,আশার কান্দি ইউ/পি সদস্য সেলিনা বেগম, সাংবাদিক আবদুল ওয়াহিদ, রিয়াজ রহমান, শাহজাহান মিয়া, গবিন্দ দেব, আজহারুল হক ভূইয়া, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক নিজামূল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয় প্রমূখ। অনুষ্ঠানে বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন মেলা প্রতিনিধি আলো শেখ।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed