Main Menu

ওসমানীতে ফ্লাই দুবাই থেকে ৭ কেজি স্বর্ণের চালান আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই (এফজেড ৫৯৫) বিমান থেকে ৬০ পিস স্বর্ণের বার আটক করেছে কাষ্টম কর্তৃপক্ষ। যার আনুমানিক ওজন ৭ কেজি। এ ঘটনায় বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, বুধবার বিকেল ৪টা ৫০ মিনেটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই (এফজেড৫৯৫) এর বিমান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মো. জাকারিয়া জানান, সোনা উদ্ধারের ঘটনায় বাংলাদেশ বিমানের মেকানিক্যাল অ্যাসিসট্যান্ট কারিমুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাষ্টম সুপার মশিউর রহমান বলেন,‘ফ্লাই দুবাই থেকে আসা বিমান থেকে ৬০ পিস স্বর্ণ আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন প্রায় ৭ কেজি। বিমানের একটি সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বেলা পৌনে ৫টার দিকে ফ্লাইটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে ১৪৮ জন যাত্রীর সকলকে নামিয়ে সেখানে তল্লাশী চালানো হয় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে চালানো হয় তল্লাশী অভিযান।

Share





Related News

Comments are Closed