Main Menu

দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় কার চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় একটি প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় ট্রাক চাপায় আব্দুল হামিদ (৩৫) নামের এক প্রাইভেটকার চালক নিহত হন। তিনি উপজেলার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের আব্দুল আহাদের ছেলে।
দক্ষিন সুরমা থানার ওসি খায়রুল ফজল দুর্ঘটনা ও একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed