Main Menu

কিশোরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মানববন্ধন

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : বর্তমান কমিটি বিলুপ্ত না করে নতুন করে আহবায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় যুবলীগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষীণ শেষে শহীদ মিনার চত্বরে মানববন্ধনে মিলিত হয় নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে সেখানে কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফণি ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী বিপুল ও সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবু বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের ৫১ সদস্যের বর্তমান কমিটি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। এমতাবস্থায় বর্তমান কমিটি বিলুপ্ত না করেই গত ১০ ডিসেম্বর অসাংগঠনিকভাবে কেন্দ্রীয় যুবলীগ ঐ উপজেলায় নতুন করে আরেকটি আহবায়ক কমিটি অনুমোদন করে। নতুন এ আহবায়ক কমিটিতে জামায়াত-বিএনপির পরিবারের সদস্যদের রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
সব শেষে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও দপ্তর সম্পাদক আনিস মন্ডলের কুশপুত্তলিকা পোড়ান বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

 

Share





Related News

Comments are Closed