Main Menu

মা-বাবার ঝগড়ার বলি হলো আড়াই বছরের শিশু

বৈশাখী নিউজ ডেস্ক : ৫০ টাকা নিয়ে মা-বাবার ঝগড়ার বলি হলো আড়াই বছরের শিশু। জানা যায়- বুধবার সকালে বাবা লিটন ও মা সাদিয়ার মধ্যে ৫০ টাকা নিয়ে ঝগড়া হচ্ছিল। এসময় পাশেই ছিল মেয়ে লিসি। ঝগড়ার এক পর্যায়ে মেয়েকে তুলে আছাড় দেন লিটন। গুরুতর আহত লিসিকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার শ্রীপুর গ্রামে।

হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed