Main Menu

শিমু হত্যার নিন্দা জানিয়েছে সিলেট বিভাগ ছাত্রদল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মদন মোহন বিশ্বব্যিালয় কলেজ শিক্ষার্থী ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল নেতৃবৃন্দ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল বলেন, সুন্থ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হউক। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে সিসিকের সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনী এবং যদি দলের কেউ হয়ে থাকে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেতৃবৃন্দ ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমুর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share





Related News

Comments are Closed