দক্ষিণ সুরমায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পয়লা জানুয়ারী সোমবার কর্মবিরতি পালন করছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্বাস্থ্য সহকারীগণ। টেকনিক্যাল পদ মর্যাদা, বেতন স্কেলসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করেন তারা।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে বসে স্বাস্থ্য সহকারীগণ কর্মবিরতি পালন করে। বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা, মূল বেতনের ৩০ শতাংশ করা, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগসহ শূণ্য পদে নিয়োগ প্রদান এবং শতকরা দশ ভাগ পোষ্য কোটার দাবীতে তারা এ কর্মবিরতি পালন করে। স্বাস্থ্য সহকারীরা মাঠ ছেড়ে কর্মবিরতিতে যাওয়ায় ইপিআই কর্মসূচীতে পড়েছে স্থবিরতার প্রভাব।
অন্দোলনকারী স্বাস্থ্য সহকারীগণ জানান, সারা দেশের আন্দোলনকারীদের সাথে একাতœতা ঘোষনা করে সোমবার থেকে তারা কর্মবিরতি শুরু করেছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্ম বিরতি চালিয়ে যাবেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed