Main Menu

শাবি ট্যুরিস্ট ক্লাবের ২৩ বছর পূর্তি উদযাপন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্রমন বিষয়ক একমাত্র সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’ এর ২৩ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও কেক কাটার আয়োজন করে সংগঠনটি। সোমবার দুপুর ১টায় র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকি, সহকারী প্রক্টর ও সংগঠনের উপদেষ্টা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহা।

এছাড়াও সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। ১৯৯৫ সালের ১লা জানুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দেশ বিদেশে বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক ট্যুর করে আসছে সংগঠনটি।

Share





Related News

Comments are Closed