দশমিনায় ছাত্রদলের র্যালীতে পুলিশি বাধা আটক ২
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। এ সময় ছাত্রদলের মোঃ রাকিব (১৮) ও মোঃ নাসির (১৮) নামে দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে দশমিনা থানা পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিক মিয়া চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল বশির, সাধারন সম্পাদক জোবায়ের হোসেন আককাস, সাংগঠনিক সম্পাদক শাফাওয়াত শাওন, কলেজ ছাত্রদলের সভাপতি আবুল বশার, সাধারন সম্পাদক একরামুর হাসান দিপু ও সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাবুসহ ছাত্রদলের নেতা কর্মীদের উপস্থিতিতে সকাল সাড়ে ১১টায় বিএনপির মোল্লা পট্রির কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী বের হয়। পরে বেলা ১২টার দিকে র্যালীটি উপজেলা সদর ঘুরে মানিক মিয়া চত্বরে গেলে পুলিশি বাধার মুখে পরে পন্ড হয়ে যায়। এসময় পুলিশী বাধায় আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল বশির, সাধারন সম্পাদক জোবায়ের হোসেন আককাস, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান ও কলেজ ছাত্রদলের সভাপতি আবুল বশার। এ সময় র্যালী থেকে উপজেলা ছাত্রদলের মোঃ রাকিব এবং মোঃ নাসির নামে দুই কর্মীকে আটক করা হয়।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed