Main Menu

বিজ্ঞানীদের দাবি: গ্রহাণু’তেও রয়েছে পানি!

বৈশাখী নিউজ ডেস্ক: বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছেন, সৌরজগতে শুধু মঙ্গলেই নয় অনেক স্থানেই পানির অস্তিত্ব রয়েছে। এক গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে ভেসে বেড়ানো গ্রহাণুতেও পানির অস্তিত্ব থাকতে পারে। গত ১৯ ডিসেম্বর এমন এক গ্রহাণুর সন্ধান যুক্তরাজ্যের বিজ্ঞানীরা পেয়েছেন যেখানে পানি থাকার সম্ভাবনা রয়েছে বলে তারা দাবি করেছেন।

গ্রহাণুটির গতিপথ এবং আকার আয়তন পরীক্ষা করে বিজ্ঞানীরা বলছেন, সেটির গঠন এবং চলাচলের পথ পর্যবেক্ষণ করে তাদের বিশ্বাস সেখানে খুঁজলে অবশ্যই পানি পাওয়া যেতে পারে। গবেষকদের দাবি, তরল আকারে না থাকলেও সেখানে বরফ আকারে পানি থাকার সম্ভাবনাই বেশি।

বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটির কার্বনে ঢাকা বাইরের আবরণের ভেতরে সম্ভবত বরফ রয়েছে। এছাড়া গ্রহাণুটির চলাচল পরীক্ষা করে তারা বলছেন সেটি সূর্যের খুব একটা কাছে যায়নি। ফলে প্রচণ্ড গরমে পানি বাষ্পীভূত হওয়ার সম্ভাবনাও কম।

রেডিও টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে পদক্ষিণ করা গ্রহাণুটির সন্ধান পান বিজ্ঞানীরা। গ্রহাণুটির নাম দেয়া হয়েছে ওউমুয়ামুয়া। অন্যান্য গ্রহাণুর চাইতে এটি অনেকটা আলাদাই বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন।

অবশ্য গবেষণায় থাকা বিজ্ঞানীদের মধ্যে একজন জানিয়েছেন, রেডিও টেলিস্কোপের মাধ্যমে সেটি থেকে তারা যে সংকেত পেয়েছেন তা অন্য কোনো গ্রহাণুর সঙ্গে মেলে না। তাছাড়া কার্বন আবরণে সূর্যের আলো প্রতিফলিত যেভাবে হচ্ছে তা থেকে তারা মনে করছেন সেটির ভেতরে বরফ আকারে পানিও থাকতে পারে। কেননা সূর্যের আলো বরফেও প্রতিফলিত হয়।

বিজ্ঞানীরা ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর খোঁজে রেডিও টেলিস্কোপের মাধ্যমে সন্ধান চালিয়ে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত তেমন কোনো সংকেত ধরা পড়েনি বলেই বিজ্ঞানীদের দাবি। তবে প্রাণের সন্ধান এখনও না মিললেও পানির সন্ধান ঠিকই পেয়েছেন বিজ্ঞানীরা। আর তাতেই প্রাণের আশা অনেকটাই বেড়ে গেছে।

Share





Related News

Comments are Closed