Main Menu

জেরুজালেম ইসরাইল নয়, ফিলিস্তিনের রাজধানী: বাসদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলার এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ শনিবার বিকেলে নগরীর বন্দরবাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ বিমানবন্দর থানা শাখার সমন্বয়ক প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ, শ্রমিক নেতা মাহবুব আলী, দক্ষিণ সুরমা বাসদ সমন্বয়ক পাপ্পু চন্দ, ছাত্রফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসেন, এনামুল হক সামী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেরুজালেম ইসরাইল নয়, ফিলিস্তিনের রাজধানী। সারাবিশ্বে যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেন তারা জেরুজালেমকেই ফিলিস্তিনের রাজধানী মানেন। জেরুজালেম ইসরাইলের রাজধানী ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের নগ্ন বহিঃপ্রকাশ। এই ঘোষণা মধ্যপাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে। মধ্যপাচ্যে তেল সম্পদ লুণ্ঠন করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার প্রচেষ্ঠা চালাচ্ছে।

Share





Related News

Comments are Closed