জেএসসির ফল পুন:নিরীক্ষণ করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার । প্রকাশিত ফলে যারা আশানুরূপ ফলাফল পায়নি; তারা চাইলে রোববার থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানিয়েছেন, শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতিপত্রের জন্য ১২৫ টাকা চার্জ ধরা হবে।
উদাহরণ: সিলেট বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজ অপশনে RSC Syl 123456 101(বিষয় কোড) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে আবারও ম্যাসেজ অপশনে RSC স্পেস Yes পিন স্পেস কন্ট্রাক্ট নম্বর (যেকোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে।
একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে। যেমন: RSC স্পেস Dha স্পেস Roll স্পেস 101, 102 লিখতে হবে।
তবে যেসব বিষয়ের দু’টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড বাংলার জন্য (১০১) ও ইংরেজির জন্য (১০৭) এর বিপরীতে দু’টি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং আবেদন ফি হবে ২৫০ টাকা।
সংশোধিত ফল যথাসময়ে http://sylhetboard.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সিলেট শিক্ষাবোর্ডের এবছরে পাসের হার ৮৯.৪১। যা গতবারের থেকে ৩.৯৬ শতাংশ কম। গতবারে পাশের হার ছিলো ৯৩.৫৭। এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭ হাজার ৬২১ শিক্ষার্থী।
এদের মধ্যে ছেলে ৩ হাজার ১শ’ ৭০ ও মেয়ে ৪ হাজার ৪শ’ ৫১জন। যা গতবারের তুলনায় ২৬৩৪ টি কম।গতবার জিপিএ-৫ পায় ১০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।
বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৩৫ হাজার ২শ’ ০২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ২০ হাজার ৮শ’ ৮২ জন। এদের মধ্যে ছেলে ৫১ হাজার ৭শ’ ৯৩ ও মেয়ে শিক্ষার্থী ৬৯ হাজার ৮৯জন।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed