রসিক নির্বাচন: বিএনপি প্রার্থীর ফল প্রত্যাখ্যান
বৈশাখী নিউজ ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক হারে কারচুপি হয়েছে দাবি করে চূড়ান্ত ফল ঘোষণার আগেই তা প্রত্যাখ্যান করলেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন কাওসার জামান বাবলা। এই সংবাদ সম্মেলনেই তিনি ফল প্রত্যাখ্যানসহ নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ফল প্রত্যাখ্যানের এই সিদ্ধান্ত তার নিজের নাকি দলের কেন্দ্রের সিদ্ধান্তে তিনি ফল প্রত্যাখ্যান করছেন। এর জবাবে বাবলা বলেন, ‘কেন্দ্রের সঙ্গে আমার কোনও আলাপ হয়নি। আমি এখানকার অবস্থা দেখে নিজে থেকেই ফল প্রত্যাখ্যান করছি।’
সংবাদ সম্মেলনে বাবলা অভিযোগ করে বলেন, ‘ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। জীবনের ঝুঁকির কারণে অনেক মানুষই ভোট দিতে যায়নি।’
নির্বাচনে ৩৩নং ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের অনিয়মের উদাহরণ তুলে ধরে বাবলা জানান, ওই কেন্দ্র থেকে তার এক কর্মী ফোন দিয়ে জানায়, সেখানকার ব্যালট পেপারে সিল বা সই- কিছুই নেই। সে সময় তিনি ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন। দাবি করেন, এ বিষয়ে প্রিসাইডিং অফিসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এর এক ঘণ্টা পরও তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
বাবলা জানান, ইভিএম ব্যবহার করা একমাত্র ভোটকেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে তার কথা হয়।
বাবলা বলেন, ‘রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হলো। তাদের ওই কেন্দ্রের বিষয়ে অভিযোগের কথা জানালাম। তারা নোট করলেন, আমাকে আশ্বস্ত করলেন। আমি জেলা রিটার্নিং অফিসারকেও এ বিষয়ে জানিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’
বাবলা দাবি করেন, ৩৩নং ওয়ার্ডের মতো এই নির্বাচনে অনেক ভোটকেন্দ্রেই ব্যাপক অনিয়ম হয়েছে, ব্যাপক কারচুপি করা হয়েছে। আর সে কারণেই তিনি এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন।-বাংলাট্রিবিউন
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed