Main Menu

কানাইঘাটে পুলিশের সাথে গোলাগুলিতে ডাকাতি মামলার আসামী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে পুলিশের সাথে গোলাগুলিতে হবিবুর রহমান হবি (৪৫) নামে ডাকাতি মামলার এক ওয়ারেন্টি আসামী নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ আরো ৫/৬ জন আহত হয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কানাইঘাট থানার পুলিশ ওয়ারেন্টি আসামী হিসাবে হবিবুর রহমানকে ধরতে যায়। এ সময় হবিসহ তার পরিবারের সদস্যরা পুলিশের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত হবি নিহত হয়। এ ঘটনায় আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। নিহত হবির লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed