Main Menu

চুয়াডাঙ্গায় শিম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ ফলনশীল বারি-৩ জাতের শিম আবাদ করে চুয়াডাঙ্গার কৃষকরা বেজায় খুশি। তাইতো বারি-৩ শিম চুয়াডাঙ্গার কৃষকদের কাছে আনন্দের বন্যা বয়ে এনেছে।

এবার জেলায় ১৩০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। এ শিম দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাহিদা মিটাচ্ছে। চাষীদের উন্নত কৃষি প্রযুক্তির আওতায় আনতে পারলে শিমসহ সবধরণের সবজি আবাদ করে এ জেলার গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি করা সম্ভব বলে মনে করে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ বছর কৃষকরা আধুনিক পদ্ধতি ও উচ্চ ফলনশীল জাতের শিম আবাদ করে লাভের মুখ দেখেছেন শিম চাষীরা।

দামুড়হুদার ভগিরথপুর গ্রামের চাষীরা জানায়, এ এলাকায় শীতকালীন সবজি শিম চাষে ব্যস্ত সময় কাটাছে চাষীরা। মৌসুমের শুরুতে ৮০-৯৮ টাকা কেজি দরে বিক্রি করেছেন প্রত্যন্ত গ্রামের চাষীরা। বর্তমান ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বীজের মান এবং আবহাওয়া ভালো থাকায় শিমের ফলন ভালো হয়েছে বলে মনে করেন চুয়াডাঙ্গাসহ আশপাশের গ্রামের শিম চাষীরা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকার জানান, জেলার জমি সবজি চাষের জন্য খুবই উপোযোগী। বিশেষ করে জীবননগর ও দামুড়হুদা উপজেলায় প্রচুর সবজি আবাদ হচ্ছে। এ বছর জেলায় ১৩০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় এবং বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা এতে লাভবান হচ্ছেন।

তিনি আরও জানান, চাষীদের উন্নত কৃষি প্রযুক্তির আওতায় আনতে পারলে শিমসহ সবধরণের সবজি আবাদে এ জেলার গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি করা সম্ভব।

Share





Related News

Comments are Closed