রংপুর সিটি নির্বাচনে বিএনপি’র প্রার্থী কাওসার জামান
বৈশাখী নিউজ ডেস্ক : আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে কাওসার জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি মহানগর কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুদু রসিক নির্বাচনের প্রার্থীর অফিসিয়াল চিঠি নিয়ে রওয়ানা হয়েছেন। মহাসচিবের স্বাক্ষরিত এই চিঠি কাওসার জামানের কাছে পৌঁছে দেয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুর সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ ও ২৬ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩ ডিসেম্বর পর্যন্ত। আর ২১ ডিসেম্বর ভোট গ্রহণ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed