বিপিএল সিলেট পর্বে কখন কার খেলা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি ৪ নভেম্বর দুপুর ২টায় সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডাইনামাইটস এর মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের পর্দা উঠবে সিলেট পর্বের। এছাড়া ওই দিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস বনাম রংপুর রাইডার্স।
৫ নভেম্বর দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস। সন্ধ্যা ৭টায় খুলনা টাইটানস বনাম ঢাকা ডাইনামাইটস।
৬ নভেম্বর থাকবে বিশ্রাম ও অনুশীলন।
৭ নভেম্বর দুপুর ২টায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস। সন্ধ্যা ৭টায় সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস এবং ৮ নভেম্বর দুপুর ২টায় রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস এবং সন্ধ্যা ৭টায় সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস মুখোমুখি হবে।
দুপুর ২টার খেলা শেষ হবে ৫ টা ২০ মিনিটে এবং সন্ধ্যা ৭টার খেলা শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
Related News
হৃদয়-মুশফিকের ব্যাটে লড়াই, ড্রয়ে শেষ সিলেট টেস্ট
স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়।Read More
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More



Comments are Closed