ওসমানীনগরে দুই ইরানি নাগরিক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে দুই ইরানি নাগরিককে আটক করা হয়েছে।
সাইদ বাহা আলদিন হোসাইন (৫৩) ও রাহিম জাদেহ নাবিদ (২৮) নামের দুই ইরানি নাগরিককে বুধবার বেলা ২টার দিকে বাজারের দুলন স্টোর থেকে ব্যবসায়ীরা আটক করে পুলিশে সোর্পদ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়- তাজপুর বাজারের দুলন স্টোরে একটি প্রাইভেট কার যোগে দুই ইরানি নাগরিক দুলনের দোকানে এসে মোবাইল ফোনের কার্ড চায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় দুলন পাশের দোকানের ব্যবসায়ীদের খবর দিলে তারা পালানোর চেষ্ঠা করেন। তবে ব্যবসায়ীরা তাদের আটক করেন। আটককৃত দুই ইরানির সাথে থাকা আরেক ইরানি গাড়ি চালক প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাজপুর বাজরের ব্যবসায়ীরা সন্দেহজনক ভাবে দুই ইরানি নাগরিককে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed