বৈশাখী নিউজ ২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর থানার সুমন (২৬)। স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী অপর একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজনের মৃত্যুRead More
আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনায় এসেছেন সাজেদা বেগম নামের সেই নারী। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অদ্ভূত আচরণ করা সাজেদা বেগম ওই এলাকার আবু সাঈদের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায় সাজেদা বেগমকে। এ সময় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সেখানে ভিড় করেন। একপর্যায়ে তার স্বজন ও স্থানীয়রা গাছ থেকে নামানোর চেষ্টা করলে তিনি নিচে না নেমে সরাসরি পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে পুকুরেরRead More
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার শাশুড়িকে বিয়ে করেছেন বলে দাবি করছেন এবং দুজনেই মালা পরে একটি বিবাহ সনদ প্রদর্শন করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের নজরে আসে। প্রতিবেদন অনুযায়ী, আকবরপুর এলাকার ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে তার ৫২ বছর বয়সী শাশুড়ির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, এক বছর আগে তার বিয়ে হলেও সময়ের সঙ্গে শাশুড়ির সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। পরে বিষয়টিRead More
সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাড়ে ৩ মাস বয়েসি এ শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৮ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বিভাগেরRead More
নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, নানাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মনিরামপুর উপজেলায় নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্বজনদের অভিযোগ, কিছুদিন আগে ইমামুল হোসেনের নাতনিকে স্থানীয় কয়েকজন যুবক ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সোমবার রাতে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে ইমামুলRead More
জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুরমা নদীতে নারীর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম এলাকার এক গৃহবধূ নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর সুরমা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। নিহত বাসনা রানি মালাকার (২৮) উপজেলার কোনাগ্রামের বাসিন্দা কাজল মালাকারের স্ত্রী।তিনি দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের সুরমা নদীতে ভাসমান জ্বালানিকাঠ (লাকড়ি) সংগ্রহ করতে যান বাসনা রানি মালাকার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।Read More
শর্ত মানলে ফেরত মিলবে বন্ডের অর্থ: মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় যোগ্য আবেদনকারীদের ভিসা অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ড পরিশোধ করতে হবে। তবে ভিসার সব শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে ওই অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে। দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা সাক্ষাৎকার শেষে কোনো আবেদনকারী বন্ডের আওতায় ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে পরিশোধ সংক্রান্ত নির্দেশনা এবং pay.gov–এর সরাসরি লিংক প্রদান করবেন। নিয়মRead More
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনায় উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার কর্তৃক গণবিরোধী বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনার উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। তথ্য প্রযুক্তির প্রসারের এই যুগে টোকেন জনিত রিচার্জ বিড়ম্বনা দুরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সম্প্রতি সরকার কর্তৃক অযৌক্তি কারণে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদেরকে ২৪০টিRead More
মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগরে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান। সাংবাদিক মু. ইমাদ উদ দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে চেয়ারম্যান কমিউনিটি লিডারRead More
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশী হামলার প্রতিবাদে সিলেটে পৃথক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে সিলেট নগরীর ইসলামী ব্যাংক তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড়, আম্বরখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ শাখার সামনে পৃথক অবস্থান কর্মসুচী পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট। এছাড়াও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালিত হয়। এতে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। এসময় গ্রাহক ফোরামের অনুরোধের প্রেক্ষিতে সকাল ১০টাRead More


