দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর থানার সুমন (২৬)।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী অপর একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
সখীপুর থানার এসআই মো. আল মামুন জানান, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual6 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed