মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগরে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
সাংবাদিক মু. ইমাদ উদ দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে চেয়ারম্যান কমিউনিটি লিডার ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মোঃ মশাহিদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মোঃ মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস.এম উমেদ আলী, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মোঃ আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়রপ্রার্থী সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ময়নু, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, মাহবুর রহমান রাহেল প্রমুখ।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানী পড়া ৪০জন রোগী বাছাই করা হয়। এছাড়া প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগিদের ব্যবস্থাপত্র, চশমা ও ঔষুধ সরবরাহ করা হয়।
Related News
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চলRead More
কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকেRead More



Comments are Closed