শর্ত মানলে ফেরত মিলবে বন্ডের অর্থ: মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় যোগ্য আবেদনকারীদের ভিসা অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ড পরিশোধ করতে হবে। তবে ভিসার সব শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে ওই অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা সাক্ষাৎকার শেষে কোনো আবেদনকারী বন্ডের আওতায় ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে পরিশোধ সংক্রান্ত নির্দেশনা এবং pay.gov–এর সরাসরি লিংক প্রদান করবেন।
নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ডের অর্থ পরিশোধ করতে হবে। এরপর তাকে সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
এছাড়া ভিসাধারীদের নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার সব শর্ত মেনে চলা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসার পর বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এরপর জমা দেওয়া অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ না করা এবং অনুমোদিত সময়সীমা শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) শ্রেণির ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। আবেদনকারীদের ন্যূনতম ৫ হাজার মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।
মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ভিসার শর্ত প্রতিপালন নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান রোধে পরীক্ষামূলকভাবে এই বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed