Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু, তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। এছাড়া নিহত অপর একজন ওই মাদরাসার শিক্ষক। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া জীবিত উদ্ধার ৫ শিশুকে ক্যাম্প ৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প ৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প ৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটর দিকে এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী। স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বেRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৯০২ জন। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫২ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৫ জন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩Read More


অসংখ্য গর্ত ও ভাঙাচোরায় বেহাল অবস্থা গাজী বুরহান উদ্দিন সড়কের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ‘গাজী বুরহান উদ্দিন সড়ক’। দীর্ঘ দিন ধরে সড়কটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও ভাঙাচোরা। ফলে রাস্তাটি এখন জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক যাতায়াত করেন। বিশেষ করে, জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগীদের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করা যেনRead More


আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ১২ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ) – এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১২ জুলাই রোববার ঐতিহ্যবাহী লন্ডন ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল সফল করার লক্ষে আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা গত ৫ই জুলাই রোববার বিকাল ৪টায় ব্রিকলেন মসজিদের হল রুমে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা মহবুবুর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, প্রফেসর মিসবাহ উদ্দিনRead More


টানা বর্ষনে বিপর্যস্ত কমলগঞ্জের জনজীবন; ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি ক্ষেত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা বাগান, বনাঞ্চল ও হাওর বেষ্টিত মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার জনজীবন। নিন্মআয়ের লোকেরা কাজকর্ম করতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতের ফলে কৃষকদের সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে ধলাই, লাঘাটা, ক্ষিরণীসহ নদনদীর পানিও বাড়তে শুরু করেছে। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯১ মিমি.। তবে বুধবার দিনভর মাঝারি থেকে ভারী বর্ষন অব্যাহত রয়েছে। টানা বর্ষনের কারনে উজানের পাহাড়ি ঢলেRead More


ছাতকে ইউটিউব দেখে প্রবাসফেরত তরুণের আঙুর চাষে বাজিমাত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘বিদেশ নয়, নিজের মাটিতেই রয়েছে সম্ভাবনা’—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রবাসফেরত তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফারুক আহমদ। দীর্ঘ ১০ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরে ইউটিউব থেকে অর্জিত জ্ঞান ও আধুনিক কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী একটি বাণিজ্যিক আঙুর বাগান। ইতোমধ্যে তার এই উদ্যোগ স্থানীয় কৃষকদের কাছে অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছে। কৃষ্ণনগর গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে ফারুক আহমদ নিজ বাড়ির পাশের মাঠে কয়েক একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন একটি আধুনিক ফলের বাগান ও নার্সারি। সেখানে আঙুরের পাশাপাশি লেবু,Read More


পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারী আটক

মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপারের নিদের্শনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপেজেলার আকবরপুর ইউপির রাউতারা এলাকা থেকে মাদক ব্যবসার অপরাধে তিনজন মাদক ব্যবসায়ীকে ৪০ পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল টাবলেট সহ আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে। আটককৃতরা হলো- উপজেলার আকবরপুর ইউপির রাউতারা গামের খলিলের পুত্র কায়ুম (৩৬), মৃত আশরাফুলের পুত্র জাহাঙ্গীর বাবু (৫১) ও মিন্টু’র পুত্র মমিনুর রহমান ওরফে মমিন পাগলু (৩০)। পুলিশ এসময় তাদের কাছ থেকে ব্যবসার ৪০পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল টাবলেট উদ্ধার করে। এর আগে পত্নীতলা থানাRead More


পঞ্চগড়ে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা: বাদাম চাষে কৃষকের মুখে হাসি

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বাদাম চাষ। জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার পতিত ও বালুময় জমিকে কাজে লাগিয়ে কৃষকরা নিজ উদ্যোগে ব্যাপকভাবে বাদাম চাষ করছেন। এক সময় অনাবাদি পড়ে থাকা এসব জমি এখন পরিণত হয়েছে লাভজনক কৃষিজমিতে, যা বদলে দিচ্ছে হাজারো কৃষকের অর্থনৈতিক বাস্তবতা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে রোপণ করা বাদাম ইতোমধ্যে অধিকাংশ কৃষক সংগ্রহ করেছেন। তবে বাজারে আরও ভালো দামের আশায়অনেকেইRead More


সিলেটে ১৪৫ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৩ যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন হোটেল মার্টিন (আবাসিক)-এর সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি পুরাতন যাত্রীবাহী রয়্যাল স্পেশাল বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৮৬০৭) তল্লাশি করে ১৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৩৫ হাজারRead More


সিলেটে ৭০ বস্তা ভারতীয় বাসমতি চাল জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বাসমতি চাল এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মোগলাবাজার থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। আটককৃত মামুনুর রশিদ (২৪) জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই (নিরস্ত্র) মো. শিহাব মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলী এলাকার সড়কে অভিযান চালিয়ে নাম্বার প্লেটবিহীন একটিRead More