পার্বতীপুরে হাইব্রীড এসিআই আমন ধান কাটা উদ্বোধন
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আমন ধান কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৩নং রামপুর ইউনিয়নের জমির হাট পাইপ পাড়া গ্রামের মৃত চয়েন উদ্দীনের ছেলে মোঃ আসাদুজ্জামানের প্রায় ১ হেক্টর জমির এ সি আই হাইব্রীড (মন্ডল) আমন ধান কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব আবু ফাত্তাহ মোঃ রওশান কবির, উপ- সহকারী কৃষি কর্মকর্তা জাহানারা বেগম ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তারুল আলম প্রমুখ।
এ বছর পার্বতীপুর উপজেলায় হাইব্রীড আমন ধান ৮শত ২০ এবং বিনা-৭ সহ অন্যান্য ৬ শত ২০ হেক্টর জমিতে আগাম আবাদ হয়েছে। এসব আগাম আমন ধান কেটে কৃষক ও কৃষানীরা রবি শস্য ও শাক সবজী আবাদ করবেন বলে জানান কৃষকেরা। কৃষকরা এসব শাক সবজী উপজেলার চাহিদা মিটাতে পারবে বলে আশা করা হচ্ছে। আগাম আমন ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাঁসি দেখা যাচ্ছে।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed