Main Menu

শেখ হাসিনার ৭১তম জন্মদিনে সিলেটে আ.লীগের মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে হযরত শাহজালার রহ. দরগাহ মসজিদে বৃহস্পতিবার বাদ যোহর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক এডভোজেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, ফয়জুল আনোয়ার আলাউর, রাজ উদ্দিন, এস এম নুনু মিয়া, সুজাত আলী রফিক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নুরুল ইসলাম পুতুল, দপ্তর সম্পাদক রুহেল আহমদ চৌধুরী, আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, হুমায়ূন আহমদ কামাল, জুবের খান, সদর আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, রাহাত তরফদার, এম. রায়হান, বেলাল খান, আনিসুজ্জামান আনিস, সুহেল আহমদ সাহেল, কিশোর ভট্টাচার্য জনি প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কবির আহমদ।

Share





Related News

Comments are Closed