কমলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পিছনের একটি লিচু গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমাইয়া আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
সুমাইয়া আক্তার বাঘমারা গ্রামের মৃত উস্তার মিয়ার মেয়ে। গ্রামবাসীরা জানান, রোববার সন্ধ্যার পর বাড়ির পিছনের একটি লিচু গ্রাছে সুমাইয়ার ঝুলন্ত লাশ দেখে স্বজনরা তা নামিয়ে দ্রত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পরে কমলগঞ্জ থানার এসআই আজিজুর রহমান কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরীর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
সুমাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে সন্দেহ করছেন।
কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান কিশোরীর লাশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed