ইলিয়াসের সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির দোয়া মাহফিল
বিশ্বনাথ প্রতিনিধি: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে রোববার বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, অলংকারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী মোজাহিদ, বিএনপি নেতা শামছুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামীমুর রহমান রাসেল, কদর আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শাহ আমির উদ্দিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, যুগ্ম-সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ। সভায় বক্তারা বলেন, সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন করতে গিয়ে বিশ্বনাথ বিএনপির শতশত নেতাকর্মী কারাবরণ করেছেন। হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতন চালিয়ে বিএনপিকে দমন করা যাবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আবুল বশর ও জামাল আহমদ।
এদিকে, একইদিন দুপুরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সদস্য ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউপি বিএনপির সহ-সাধারন সম্পাদক ওমর ফারুক মেম্বার, বিএনপি নেতা বাদশা মিয়া, সাজিদ মিয়া, মানিক মেম্বার, আমিনুর রহমান চুনু, বিএনপি নেতা সিরাজ উদ্দীন মেম্বার, ১নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার আমির উদ্দীন, ৩নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার গৌছ আহমদ বাবু, ৮নং ওয়ার্ডের মেম্বার ফজলুর রহমান, ৭নং ওয়ার্ডের মেম্বার হাবিবুল ইসলাম, ২ নং ওয়ার্ডের মেম্বার মিছুরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুর রব সরকার, খাজাঞ্চী ইউপি যুদলের আহবায়ক শওকত মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বি রইছুল ইসলাম, কবির মিয়া, আমরু মিয়া প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed