Main Menu

জাতীয় আইনজীবী ফেডারেশন সিলেট শাখার কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় আইনজীবী ফেডারেশন সিলেট জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির পদপ্রাপ্তরা হলেন, কাজি আশরাফ উদ্দিন সাদ’কে আহবায়ক এবং অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম’কে সেক্রেটারি করে জাতীয় আইনজীবী ফেডারেশন সিলেট জেলার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহীম, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজি মোশাররফ রাশেদ।
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মো. আব্দুল মোছাব্বির।
উপদেষ্ঠা ও সভাপতির প্রস্তাবিত আইনে বলা হয়, মানবতা বিরোধী স্বৈরাচারী মিয়ানমার সরকার কর্তৃক নিরীহ রোহিঙ্গার মুসলমানদের নির্বিচারে হত্যা, নির্যাতন, ঘরবাড়ি জালিয়ে তাহাদের দেশত্যাগে বাধ্য করার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন এবং অবিলম্বে আন্তর্জাতিক সহ বিশ্বের শান্তিকামী সকল শক্তিকে এই ভয়াবহ দুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জোর দাবী জানান। সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদ কর্তৃক ১৯৮৪ সালে স্থাপিত হাইকোর্ট বেঞ্চ অবিলম্বে পুন:প্রতিষ্ঠার দাবী জানান। উপজেলার রূপকার সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদ কর্তৃক উপজেলা শহরে স্থাপিত আদালতসমূহ অবিলম্বে পুন:প্রতিষ্ঠা করে পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা বাস্তবায়নের জোর দাবী জানান।

 

Share





Related News

Comments are Closed