Main Menu

ওসমানীনগরে স্কুলছাত্র নিখোঁজ

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মফজ্জুল হক ইমন (১৫) নামের এক দশম শ্রেণীর ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার তাজপুর ইউপির উত্তর মজলিশপুর গ্রামের মৃত হরমুজ আলী ছেলে ও বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার দিকে ইমনের নানার বাড়ী বুরুঙ্গা ইউপির খয়েরপুর থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হলে আর বাড়ী ফিরেনি। এ ব্যাপারে শনিবার রাতে ইমনের বড় ভাই সফজ্জুল হক খালেদ বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ৮৭৪।

কেউ তার সন্ধান পেলে ইমনের বড় সফজ্জুল হক খালেদের মোবাইল নম্বরে (০১৭১৯২৩৭৫০২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে খোঁজ নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed