শিশুশ্রম বন্ধসহ ১৫ দফা দাবিতে আন্দোলনে চা শ্রমিকরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে শিশুশ্রম বন্ধ, শ্রমিকদের সু-চিকিৎসার দাবিতে ও ঈদের ছুটিতে বেতন ও বিভিন্ন সময়ে নান বাহানায় মজুরআটকে রাখার প্রতিবাদসহ ১৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে উপজেলার নোয়াপাড়া চা বাগান শ্রমিকরা।
আন্দোলনের মধ্যে মিছিল ও মানববন্ধন পালন করছেন তারা। মানববন্ধনে ভুক্তভোগী শ্রমিকরা অভিযোগ করে বলেন, শিশুদের দিয়ে কাজ করানো, শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে উদাসিনতা, ঈদের ছুটির সময় বেতন না দেয়া ও নানা অযুহাত দেখিয়ে বিভিন্ন সময়ে শ্রমিকদের বেতন বন্ধ করে দেয়াসহ নানা অনিয়ম করছেন বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদী। তাই তারা এসব দাবিসহ ১৫ দফা দাবি আদায়ে এ আন্দোলনের ডাক দিয়েছেন।
বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদী বলেন, চুক্তি অনুযায়ী শ্রমিকদের মজুরি-ভাতা দেয়া হচ্ছে। শ্রমিকদের অযৌক্তিক দাবি আদায়ে কাজ বন্ধ রাখায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান এই ব্যবস্থাপক।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed