Main Menu

ঢাবি’র ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা আজ

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে।
চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৭২ জন।
ভর্তি পরীক্ষা চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ সেপ্টেম্বর চ-ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed