Main Menu

মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ মিয়া (৩০) উপজেলার ইটাখোলা গ্রামের মাসুক মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তাদির হোসেন জানান, নিহত সোহাগকে রাতে গুরুতর আহত অবস্থায় আত্মীয়-স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। সুরতহাল রিপোর্ট তৈরীকালে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed