Main Menu

ছাত্রলীগ কর্মী মাসুম খুনের ঘটনায় ২২ জনকে আসামী করে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় ছাত্রলীগ কর্মী মো. মাসুমকে (২৪) হত্যার অভিযোগে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে নিহত মাসুমের মা বাদি হয়ে এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ এবং আরোও ১২ জনকে অজ্ঞাত করে এ মামলা দায়ের করা হয়।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আসামীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ায় এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীদের হামলায় নিহত হন ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী মাসুম। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গোদারায় গ্রামের মাসুক মিয়ার ছেলে।

Share





Related News

Comments are Closed