নোয়াখালীতে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনপুকুরিয়া নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি হারুন-উর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষীপুর থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে এবং চট্টগ্রাম থেকে আরেকটি যাত্রীবাহী বাস নোয়াখালী আসতে সেনবাগের তিন পুকুরিয়া স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন মারা যায়। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed