বেনাপোলে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভাত দিতে দেরি হওয়ায় মা আয়রা খাতুনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। নিজ বাড়িতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ছেলে বাপ্পিকে (২০) আটক করেছে বিজিবি। আয়রা খাতুন পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকার মাসুদ মাস্টারের স্ত্রী।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সকালে বাপ্পি মায়ের কাছে ভাত খেতে চায়। কিন্তু, ভাত দিতে দেরি হয়ে যায়। এ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাপ্পি উত্তেজিত হয়ে দা দিয়ে মাকে কুপিয়ে জখম করে।
আয়রা খাতুনের আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হোসেন জানান, খবর পেয়ে ঘাতক ছেলে বাপ্পিকে আটক করা হয়েছে। তাকে পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed