Main Menu

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলা এলাকায় এক কলেজ ছাত্র ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম রুকনোজ্জামান। তিনি সিলেট মদন মোহন কলেজের বিবিএ শেষ বর্ষের শিক্ষাথী এবং জকিগঞ্জ উপজেলার হানি গ্রামের আব্দুল খালিকের ছেলে। তাকে হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে রুকনোজ্জামান তালতলায় তার বন্ধুর কাছ থেকে নগদ পচিশ হাজার টাকা নিয়ে ছাত্রাবাসের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় অটোরিকশাযোগে কয়েকজন যুবক তার গতিরোধ করে তার নিকট থেকে নগদ টাকা ও দুটি মোবাইল সেট ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপাতে থাকে। কুপানোকালে তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কয়েকদফা অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, খবর পেয়ে কোতয়ালী মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed