সুরমা নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতক উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাতনামা (২৪) বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার দুপুরে শহরের মধ্যবাজারের নদীর তীরে স্থানীয় লোকজন ভাসমান যুবকের লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। এসময় নদীর তীরে উৎসুক জনতা ভীড় করলেও কেউ ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি।
পরে ছাতক থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত ওই যুবকের হাত-পা বাধা ছিল। পড়নে ছিল একটি সেন্টু গেঞ্জি ও সর্ট প্যান্ট।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারনা, ওই যুবককে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছে। থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, বিষয়টি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed