মিরতিংগা চা বাগানে লাশের দেহের পর মুণ্ড উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের নালা থেকে এক পান ব্যবসায়ীর মাথাহীন লাশ উদ্ধার করার পর মাথা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মাথাটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত সোমবার দুপুরে মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়। নিহত সুমন নুনিয়ার (২৪) কমলগঞ্জের মাধবপুর চা বাগানের শ্রমিক বলরাম নুনিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান, গত সোমবার দুপুরে মিরতিংগা চা বাগানের ২০ নম্বর সেকশনের গুটি বাড়ির একটি নালায় মাথাবিহীন লাশটি দেখতে পান বাগান পাহারাদার কৃষ্ণ অলমিক। পরে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে।
ওসি বদরুল হাসান জানান, দেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মিরতিংগা চা বাগানের চা শ্রমিক বদরী তন্ত বাই (৫০) ও তার ছেলে কান্ত তন্ত বাইকে (২৪) আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী সরেজমিনে চা বাগানের ৪ নম্বর প্লান্টেশন এলাকার একটি ধান ক্ষেতের মাটি খুঁড়ে মাথাটি উদ্ধার করা হয়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed