নাফ নদীতে নৌকাডুবি; ৬ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর সহিংস আচরণে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে টেকনাফের শাহপরী দ্বীপ থেকে চার শিশু ও নাজিরপাড়া থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে গেলে বুধবার সকালে চার শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শাহপরী দ্বীপের ইউপি সদস্য আব্দুল হক।
নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরেফা বেগম জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রায় ২৫ জন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পথে মঙ্গলবার রাতে নাফ নদীতে নৌকা ডুবে যায়। এতে তার দুই ছেলে ও এক মেয়ে নিখোঁজ রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, বুধবার সকালে নাফ নদী থেকে চার শিশুসহ দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed