বাহুবলে ১৮ দিনেও খোঁজ মেলেনি শ্রমজীবি শিশুর
ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বাহুবলে ১৮ দিনেও খোজ মেলেনি শিবলু মিয়া নামে এক শ্রমজীবি শিশুর। সে তার পিতার সাথে লাকড়ি কাটতে গিয়ে গত ২৫ আগস্ট নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ শিশু শিবলু মিয়ার পিতা মঙ্গলবার বাহুবল মডেল থানায় জিডি (জিডি নং- ৪৮৭) এন্ট্রি করেছেন। নিখোঁজ শিবলু মিয়া উপজেলার গোহারুয়া গ্রামের দরিদ্র আলাই মিয়ার পুত্র।
আলাই মিয়া জানান, ওই দিন তিনি তার পুত্র শিবলু মিয়া (১১) ও সালমান মিয়া (৯) কে সাথে নিয়ে উপজেলার শিবপাশা গ্রামে লাকড়ি কাটতে যান। সেখান থেকে ঠেলাগাড়ি বোঝাই করে লাকড়ি নিয়ে বাবনাকান্দি গ্রামের বড় মসজিদের কাছে পৌঁছে বেলা দেড়টার দিকে। মসজিদের কাছে ঠেলাগাড়ি দাঁড় করিয়ে ছেলে শিবলু মিয়াকে রেখে পাশের বাড়িতে যান আলাই মিয়া ও শিশুপুত্র সালমান মিয়া। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে বের হয়ে এসে দেখতে পান ঠেলাগাড়ি, কুড়াল যথাস্থানে থাকলেও পুত্র শিবলু মিয়া নেই। এরপর আশপাশে পুত্র শিবলু মিয়াকে খোঁজতে শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরেও পুত্র শিবলু মিয়ার কোন সন্ধান না পেয়ে আবার বাবনাকান্দি গ্রামে যান। এরপর বাবনাকান্দি, শিবপাশা, হরিপাশা, কটিয়াদী, কাজীহাটা ও নন্দনপুরসহ আশপাশের গ্রামে মসজিদের মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার করেন।
তিনি বলেন, মাইকিং ছাড়াও আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সকল স্থানে খোঁজাখুজি করেও শিশু পুত্র শিবলু মিয়ার কোন সন্ধান পাইনি। এদিকে, শিবলু মিয়ার জন্য কান্নাকাটি করতে করতে আমার স্ত্রী মলজা খাতুন শয্যাশায়ী হয়ে পড়েছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed