জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ ৩জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম ঝুনু মিয়া (৬৫)-সহ তিনজনের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ আমল গ্রহণকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (জামালগঞ্জ জোন) মামলাটি দায়ের করেন জামালগঞ্জ উপজেলার সদর উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল গনির ছেলে আব্দুল জলিল।
মামলার অন্য আসামিরা হলেন- একই উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে মজনু মিয়া (৬২) ও একই গ্রামের আবুল খায়েরের ছেলে এনাম উদ্দিন (৬৪)।
মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শামছুল আলম ঝুনু মিয়ার বাবা আবুল মনসুর লাল মিয়া রাজাকার হিসেবে পাক হানাদার বাহিনীর দোসর হিসেবে কাজ করেন।
উপজেলার হালির হাওর দিয়ে সাধারণ মানুষ ভারতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নৌকা আটক করে লুটপাট, পুরুষদের গুলি করে হত্যা ও নারীদের ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করত। মুক্তিযুদ্ধ চলাকালীন বাবার নির্দেশে হাওরে লুটপাট, খুন খারাবি করত ঝুনু মিয়া। আর তাকে সহযোগিতা করত মজনু ও এনাম। এরা সুনামগঞ্জ পিটিআইয়ে পাকসেনাদের ক্যাম্পে নারীদের সরবরাহ করত।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করেছেন।
বাদী পক্ষে আদালতে মামলা উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী শফিকুল আলম। আদালতের বিচারক মো. আবু আমর মামলাটি শুনেন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed