Main Menu

জাফলংয়ে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে রিলিফ কার্ডের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই নারীর দায়ের করা মামলায় সোমবার বিকেলে গোয়াইনঘাট বাজারে অভিযান চালিয়ে ধর্ষনকারী ইউপি সদস্যকে আটক করে পুলিশ। আটককৃত আতাউর রহমান ওরফে আতাই (৪০) পূর্ব জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও নয়াবস্তির কটাই মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়- গত ৯ সেপ্টেম্বর জাফলংয়ের কালীনগরের একজন নারী রিলিফ কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে আতাই মেম্বারের নিকট যান। চতুর আতাই তাকে মামার দোকানের মেলার মাঠের পাশে তাঁর মালিকানাধীন পাথর মিলে দেখা করতে বলে।

রিলিফ কার্ডের জন্য ঐ নারী সরল বিশ্বাসে আতাই মেম্বারের পাথর মিলে দেখা করতে গেলে আতাই মেম্বার মিল ঘরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সোমবার বিকেলে আতাই মেম্বার থানার সামনে ঘোরাঘুরি করার প্রক্কালে গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান তাকে আটক করে।

গ্রেফতারের পর হতে এলাকার সচেতন মহল নারী ধর্ষনের ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। যাতে আর কোন ইউপি সদস্য এমন নেক্কার জনক ঘটনার জন্ম দিতে না পারে।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লোল রায় জানান- ধর্ষণের মামলায় আতাই মেম্বারকে পুলিশ আটক করা হয়েছে। ধর্ষন মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed