Main Menu

স্মার্টফোনের হারানো ডাটা খুঁজে পাওয়ার সহজ উপায়

বৈশাখী নিউজ ডেস্ক: অনেক সময় অগোচরে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে প্রিয় ছবিগুলো ডিলিট হয়ে যায়। এতে আফসোস করা ছাড়া উপায় থাকে না। আমরা অনেকেই হয়তো জানি না যে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো ফিরে পাওয়ার উপায় রয়েছে। সে ছবিগুলো ফিরে পেতে সাহায্য করবে গুগল প্লে-স্টোর।

গুগল প্লে-স্টোরে অনেক অ্যাপ রয়েছে যার সাহায্যে আপনি ফিরে পাবেন মুছে যাওয়া ছবিগুলো।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো থেকে হারিয়ে যাওয়া ছবি খুঁজে পেতে ‘ডিস্ক ডিগার’ নামের অ্যাপটি বেশ উপযোগী। এটি ব্যবহারেও কোনো টাকা লাগে না। খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যায়। এ ছাড়া অ্যাপটি ব্যবহার করতে ফোন স্পেসিফিকেশনের প্রয়োজন হয় না।

‘ডাম্পেসটার ইমেজ অ্যান্ড ভিডিও রিস্টোর’ আরেকটি অ্যাপ। এটি গুগলের প্লে-স্টোরে অনায়াসে খুঁজে পাবেন। অ্যাপটির মাধ্যমে সহজেই ডিলিট হয়ে যাওয়া ছবি খুঁজে পাবেন আপনি। এর বাড়তি সুবিধা হচ্ছে- এর মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া এমপি-থ্রি এবং ভিডিও ফাইলও খুঁজে পাওয়া যায়। এটির ব্যবহারেও কোনো চার্জ লাগে না।

এই অ্যাপগুলো ছাড়াও আরো কিছু অ্যাপ রয়েছে যেমন ‘ডিগ ডিপ ইমেজ রিকভারি’, ‘রিস্টোর ইমেজ’, যা দিয়ে অনায়াসে হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার করা যাবে।

Share





Related News

Comments are Closed