বিয়ানীবাজারের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার চার্জশীট চলতি মাসেই
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারের চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার চার্জসিট চলতি মাসেই আদালতে দাখিল করবে পুলিশ। এ লক্ষ্যে সকল প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি চন্দরন কুমার চক্রবর্তী।
ওসি জানান, এই মামলায় যুক্তরাজ্য প্রবাসী সরোয়ার আহমদকে অভিযুক্ত করেই চার্জসীট প্রদান করা হচ্ছে। তার বিরুদ্ধে যথেষ্ট স্বাক্ষী প্রমাণ পাওয়া গেছে। এদিকে অভিযুক্ত সরোয়ার আহমদ বর্তমানে আদালত থেকে জামিনে রয়েছেন।
পুলিশ সুত্র জানিয়েছে আদালতে চার্জশীট প্রদান করলে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেয়া ভিকটিমের জবান বন্দির প্রেক্ষিতে ও পারিপাশির্^ক তদন্তে তার সাজা নিশ্চিত হবে।
ভিকটিমের সাথে আপোশ মিমাংসা প্রসঙ্গে ওসি জানান, তার কাছেও আপোশনামার একটি কপি আসামী পক্ষ পৌছে দিয়েছেন। এই মামলাটি আপোশ যোগ্য নয় উল্লেখ করে ওসি জানান, ভিকটিম আদালতে আপোশনামা দিলেই কি আসামী খালাস পেয়ে যাবেন। আদালত বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবেন তারপর সিদ্ধান্ত নিবেন। ওসির মতে, চাঞ্চল্যকর এই মামলায় আসামীর সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।
আদালতে দেয়া ধর্ষিতার জবানবন্দিতে আরো কয়েক জনের নাম আসা প্রসঙ্গে ওসি বলেন, ওদের নাম ঠিকানা সঠিক ভাবে উপস্থাপণ করতে পারেনি ভিকটিম তাই তাদেরকে আসামী করা যাচ্ছে না।
অভিযোগে প্রকাশ, ধর্ষিত এক শিশুকে বিচার পাইয়ে দেয়ার আশ্বাসে আটকে রেখে তার ওপর আবারও যৌন নির্যাতন চালান লন্ডন প্রবাসী সারোয়ার আহমদ। তিনি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামের আব্দুল লতিফ ওরফে লতই মিয়ার পুত্র। এ ঘটনায় গত ২০ জুন শনিবার রাতে অভিযান চালিয়ে প্রবাসী সরোয়ারকে তাঁর বাড়ি থেকে আটক করে র্যাব। এসময় ধর্ষকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় একদিনের রিমান্ডও মঞ্জুর হয় সরোয়ারের। রিমান্ডে সে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করে। ধর্ষিত মেয়েটি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ১৭ দিনে তাকে প্রতিদিন ৩বার করে ধর্ষণ করা হয়েছে। ধর্ষিত শিশুটির বাড়ী কানাইঘাট উপজেলায়।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়াRead More



Comments are Closed