Main Menu

সিলেটে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। শোকাবহ এ দিনে সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতির পিতা, স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে নিহত হওয়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের। দিবসটি উপলক্ষে সিলেটের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট’র উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব নগরীর চৌহট্টাস্থ সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবর্গ সহ সকল মানুষের কল্যাণ কামনা করে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সোসাইটির পরিচালক ডাঃ সুদাময় মজুমদার, সহকারী পরিচালক মফিজুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইদুর রহমান খোকন, সুয়েব আহমদ, সদস্য তাজউদ্দিন আলম, মুফতি আব্দুল হাবিব, গোলজার আহমদ জগলু, জাবেদ সিরাজ, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ মুমিন, একরামুল কবির শিরু, এনামুল হক সোহেল, মিনহজুল আবেদীন, নাজিম খান, পারভেজ আহমদ, মানিক আহমদ, পার্থ সারথী দাস, ইমরুল হাসান, কমল পদ পাল, আবুল কাশেম, আশফাক উদ্দিন আহমদ প্রমুখ।

২৪ নং ওয়ার্ড যুবলীগ: ২৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বুরহান উদ্দিন মাজার মসজিদে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীদার, সেলিম আহমদ সেলিম, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাদশা মিয়া, সাকারিয়া হোসেন সাকির, ইমামুর রহমান ইমু, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সহ সাধারণ সম্পাদক বিজয় কর্মকার, ২৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হাফিজ, মহানগর যুবলীগ নেতা হোসাইন আহমদ শাহিন, ২০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এস আর শাওন, সাধারণ সম্পাদক রুেেহল আহমদ, আরিফ আহমদ, সাদেক খান, আব্দুল কাদির ইমন, রূপম আহমদ, অনুজ তালুকদার, আব্দুস সালাম, ফটিক মিয়া, এনাম আহমদ, মহানগর যুবলীগের সদস্য শাহরিয়ার, যুবলীগ নেতা আবুল কাশেম, ২৪নংওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা বাতেন, নাঈম, যুবলীগ নেতা মুন্না, মুমিন প্রমুখ।

ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার ডাক বাংলো মাঠে এক আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য এ আর সেলিমের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি এ.বি কিবরিয়া ময়নুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন (ভিপি), ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক জিএস আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জ কলেজের সাবেক ভিপি এবিএম কিবরিয়া ময়নুল, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজ প্রমুখ।

জেলা যুব মহিলা লীগ: মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টিলাগড়স্থ জমিদার বাড়িতে অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা মহিলা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর নাজমিন আক্তার কনার সভাপতিত্বে এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী তাসমীহ বিনতে স্বর্ণার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের সদস্য মোসাদ্দিকা চৌধুরী, রায়হানা বেগম, সুফিয়া বেগম, শেলী বেগম, মীম বেগম, সুবর্ণা গাজী, রাশেদা আকতার মনি, সাহমুদা আক্তার, সোহাদা আক্তার, রীনা বেগম ও রুনা বেগম।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর কদমতলী জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবর্গ সহ সকল নেতাকর্মী এবং বন্যার্ত মানুষের কল্যাণ কামনা করে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।

২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ: সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার বিকেলে ভার্থখলাস্থ যমুনা সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর শ্রমিক লীগ: মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ই আগস্ট দুপুর ১টায় পাঠানটুলা হাওলাদারপাড়া তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ও এতিম খানায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম।

মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

Share





Related News

Comments are Closed