সুনামগঞ্জে হাওরের নতুন নতুন এলাকা প্লাবিত, বেড়েছে জনদূর্ভোগ
সুনামগঞ্জ সংবাদদাতা : ভারি বর্ষণ গত ২৪ ঘন্টায় কম হলেও পাহাড়ী ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা নদীর পানি কিছুটা কমলেও হাওর এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে পানিবন্দি মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। বেসরকারী হিসেবে জেলায় প্রায় সাত লক্ষাধিক মানুষ পানিবন্ধি অবস্থায় মানবেতর জীবন-যাপন কাটাচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জেলার ৯ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রয়েছে। বন্ধ রয়েছে ২৮৫টি মাধ্যমিক বিদ্যালয়। তবে এখনো পর্যন্ত বন্যার্ত্যদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছে বানবাসিরা।
তবে জেলা প্রশাসন দাবী করছে প্রত্যেক উপজেলায় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যার্ত্যদের মাঝে দেয়া হয়েছে। যা খুবই অপ্রতুল বলে বাসবাসিদের দাবী। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ২৬ সে.মি. কমে বিপদসীমার ৬৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার ৭টি উপজেলার হাওর এলাকায় পানি বৃদ্ধি পেয়ে রাস্তাঘাট তলিয়ে গিয়ে জেলা শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে আজও।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায়, রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে প্রায় ১হাজার হেক্টর। এছাড়াও প্রায় ৬ হাজার হেক্টর রুপা আমনের ফসল তলিয়ে বিনষ্ট হয়েছে। বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির পর আমন ফসলের এমন ক্ষয়ক্ষতির ফলে যার বিরুপ প্রতিক্রিয়া পড়বে আমাদের খাদ্য উৎপাদনে। অন্যদিকে টানা বৃষ্টিতে সবজি আবাদ পরেছে হুমকির মুখে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছ্। প্রত্যেক উপজেলায় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যার্ত্যদের মাঝে দেয়া হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed