সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের ঘন্টাব্যাপি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের সুজাউর রহমান ও আশমত আলী গ্রুপের মধ্যে জলমহাল দখল পাল্টা দখলকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত চারদিন ধরে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। আজ সকালে আশমত আলী গ্রপের সয়ফুল ও সুজাউর রহমান গ্রপের সাবেক মেম্বার ইকবাল এর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ আহত হয়। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed