শোক দিবসে সিলেট জেলা আ.লীগের মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবর্গ সহ সকল নেতাকর্মী এবং বন্যার্ত মানুষের কল্যাণ কামনা করে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও এ. নাসির উদ্দিন খানের পরিচালনায় আলোচনা অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এড. শাহ ফরিদ উদ্দিন আহমদ, মাশুক উদ্দিন আহমদ, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, শাহ মুশাহিদ আলী, হুমায়ূন ইসলাম কাজল, সাইফুল ইসলাম রুহেল, নাজনীন হোসেন, এড. খোকন কুমার দত্ত, হাজী ফারুক আহমদ শিপলু, কবির উদ্দিন আহমদ, ইফতেখার আহমদ দিনার, এমাদ উদ্দিন মানিক, চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, নিউহার্ম আওয়ামীলীগের সভাপতি মোবারক আলী। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ এর সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, জালাল উদ্দিন কয়েছ, খন্দকার মহসীন কামরান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, যুবলীগের শামীম আহমদ, রুবী ফাতেমা ইসলাম, প্রকৌশলী এজাজুল হক এজাজ, অধ্যক্ষ শামছুল ইসলাম, এড. আজমল আলী, শামসুন নাহার মিনু, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আলহাজ্ব পংকী খান, দক্ষিণ সুরমা আওয়ামীলীগ সভাপতি সাইফুল আলী প্রমুখ।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed