Main Menu

জগন্নাথপুরে স্কুলছাত্রীসহ ২জনের লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় পৃথকভাবে খাল ও হাওর থেকে ২জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৬ আগষ্ট) উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মরিয়ম(১০) বাশের সাঁকো দিয়ে খাল পারাপারের সময় পড়ে গিয়ে নিখোঁজ হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশ উদ্ধার করতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পরে বিকাল পৌনে তিনটায় ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করেন। মরিয়ম ওই এলাকার মৃত আবুর হোসেনের মেয়ে।

এদিকে, সোমবার বিকাল তিনটায় একই উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দলোয়ার হাওর থেকে মানসিক রোগী মুসা নামের ১৮ বছরের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার দুলাল মিয়ার পুত্র।

দুটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী।

 

Share





Related News

Comments are Closed