হজ যাত্রীদের মাঝে এয়ারলাইন্স ক্লাবের হালকা খাবার বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৪১৮ জন হজ যাত্রী নিয়ে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট সরাসরি জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে সোমবার। সন্ধ্যা ৬ টায় আকাশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি।
ফ্লাইট উড্ডয়নের পূর্বে সিলেটের হজ যাত্রীদের মধ্যে হালকা খাবার বিতরণ করেছেন এয়ারলাইন্স ক্লাব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন- আটাব সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল, হাব সিলেটের সেক্রেটারী জহিরুল কবির চৌধুরী শিরু, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ, বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোল্লা জিল্লুর রহমান, এয়ারলাইন্স ক্লাব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাপতি রাগিব রহমান, সহ সভাপতি ওয়াকিল এলাহি চৌধুরী, সেক্রেটারী মারজান আহমদ চৌধুরী, ক্লাব কর্মকর্তা সাদিকুর রহমান চৌধুরী, মাসুম আহমদ চৌধুরী, সৈয়দ বেলায়েত আলী লিমন, হিফজুর রহমান চৌধুরী, তাওসীফ ইসমাইল, সৈয়দ ওয়ালিদ ইমাম, মিনহাজ উদ্দিন, মুজিবুর রহমান, দেলওয়ার হোসেন, লোকমান হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed